বিশ্ব দুগ্ধ দিবস পালিত

‘দুগ্ধ উৎপাদনে নারী খামারী, উন্নয়নের অগ্রযাত্রা’ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। 

সোমবার (১ জুন) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন।

জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মুহঃ নাজমুল হুদা’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, বিভাগীয় প্রাণি সম্পদ দপ্তরের ডেপুটি চীফ এপিডেমিওলজিস্ট রফিকুল আলম, অতিরিক্ত জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মাহফুজা আক্তার মুন্নী, রংপুর সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ বেলাল হোসেন, ডেইরী অ্যাসোসিয়েশন রংপুর বিভাগের সভাপতি লতিফুর রহমান মিলন, সাধারণ সম্পাদক এসএম আসিফুল ইসলামসহ অন্যরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দুধ আদর্শ খাদ্য হলেও এর পুষ্টিগুন অনেক মানুষের অজানা। বর্তমনে পরিকল্পিতভাবে ডেইরী খামার তৈরীর ফলে দেশে দুগ্ধখাতের দ্রুত বিকাশ ঘটছে। আধনিক খামার ব্যবস্থপনা, উন্নতা জাতের গবাদি পশু পালন, প্রযুক্তির ব্যবহারের ফলে দুধ উৎপাদন বেড়েছে কয়েকগুন। এতে করে গ্রামীন কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্রতা হ্রাস ও নারীদের ক্ষমতায় নিশ্চিত হয়েছে।

আলোচনা সভায় খামারীরা পশু খাদ্যের মূল্য বৃদ্ধি, রোগব্যাধি নিয়ন্ত্রণে সরকারী সহযোগিতা, দুধ সংরক্ষণ ও বাজারজাতকরণ নিয়ে নানা চ্যালেঞ্জ তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে সরকার, বেসরকারী প্রতিষ্ঠান, গবেষক ও খামারীদের সমন্বিত্ব উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

এর আগে একটি জনসচেতনতামূলক র‌্যালী নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments