রাজশাহীতে মাদক নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩

রাজশাহী শহরের কেঁদুর মোড়ে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। এছাড়া সংঘর্ষ চলাকালে এলাকার বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। রবিবার (৩১ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নগরীর বোয়ালিয়া থানার কেঁদুর মোড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে পঞ্চবটি এবং খড়বোনা মহল্লার দুই পক্ষে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে রবিবার রাতে উভয়পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পরস্পরের ওপর হামলা করে। থেমে থেমে সংঘর্ষ চলে গভীর রাত পর্যন্ত। এ সময় তিনজন আহত হয়।

একপক্ষে নেতৃত্ব দেন খড়বোনা এলাকার মিঠুনের ছেলে মাদক কারবারি শিমুল (২৮)। অন্যপক্ষে নেতৃত্ব দেন হালিমের ছেলে মারুফ। সংঘর্ষে দুইজন ছাড়াও আলামিন নামের আরেক যুবক আহত হন। খবর পেয়ে বোয়ালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরএমপির মুখপাত্র ও উপকমিশনার গাজিউর রহমান জানান, সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। আহতরা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে কী কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা স্পষ্ট নয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ এলাকায় অভিযান শুরু করেছে। তবে সোমবার দুপুর পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments