রাজশাহীতে ফুটপাত দখল ও অবৈধ পার্কিং উচ্ছেদ অভিযান

রাজশাহী মহানগরের ফুটপাত ও সড়কের অবৈধ দখল উচ্ছেদ এবং যানজট নিরসনে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে সাধারণ মানুষের নির্বিঘœ চলাচল নিশ্চিত করতে জেলা প্রশাসন এবং রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) যৌথ উদ্যোগে বৃহস্পতিবার এই অভিযান শুরু করা হয়েছে। অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রাজশাহী আমের ব্যবসা বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১টার দিকে নগরের ল²ীপুর মোড় থেকে অভিযান শুরু হয়। পরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক হয়ে বর্ণালী মোড় এলাকায় গিয়ে অভিযান শেষ হয়। এ সময় ফুটপাত ও সড়ক অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনাকারীদের উচ্ছেদ করা হয়।

পাশাপাশি সড়কে অবৈধভাবে পার্কিং করে যান চলাচলে বিঘœ সৃষ্টি করা বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে যত্রতত্র পার্কিং করা কয়েকটি যানবাহন জব্দও করা হয়।

অভিযানের নেতৃত্বে ছিলেন রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর আহমেদ ও রাসিকের নির্বাহী
ম্যাজিস্ট্রেট নাজমুল আলম। তাদের তত্ত¡াবধানে অবৈধ স্থাপনা অপসারণ, ফুটপাত দখলমুক্তকরণ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে পুলিশ ও র‌্যাব সদস্যরাও অংশ নেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম বলেন, নগরীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। এর ফলে সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে অবৈধ পার্কিংয়ের কারণে যানজট বাড়ছে।

এসব সমস্যা সমাধানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান নিয়মিত চলমান থাকবে এবং পর্যায়ক্রমে নগরীর অন্যান্য এলাকায়ও পরিচালিত হবে।

তিনি আরও বলেন, নগরবাসীর স্বার্থে ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কেউ পুনরায় অবৈধভাবে দখলের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments