মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে আর্জেন্টিনার সহজ জয়

খেলার শুরুতেই পেনাল্টি পেয়েও গোল করতে পারেননি লিওনেল মেসি। তবে তাতে দমে যাননি আর্জেন্টাইন অধিনায়ক। পরে জোড়া গোল করে ঠিকই দলকে জয়ের পথ দেখালেন তিনি। তার দুর্দান্ত নৈপুণ্যে বিশ্বকাপের গ্রুপ ‘জে’-র ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।

সোমবার ডালাসে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে আর্জেন্টিনা। বলের দখল, পাসিং আর আক্রমণের ধার—সব দিক থেকেই এগিয়ে ছিল লিওনেল স্কালোনির শিষ্যরা। ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় আর্জেন্টিনা। ভিএআর দেখে পেনাল্টির বাঁশি দেন রেফারি। কিন্তু স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন মেসি। তার শট চলে যায় পোস্টের বাইরে।

পেনাল্টি মিসের হতাশা অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের ৩৮তম মিনিটে দারুণ এক দলীয় আক্রমণ থেকে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। বাম প্রান্ত থেকে ফাকুন্দো মেদিনার বাড়ানো বল থিয়াগো আলমাদা ছেড়ে দিলে সামনে থাকা মেসি ঠান্ডা মাথায় জালে পাঠান। এই গোলেই প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে যায় দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বিরতির পর সমতায় ফেরার জন্য কিছুটা মরিয়া হয়ে ওঠে অস্ট্রিয়া। তবে আর্জেন্টিনার রক্ষণভাগ ছিল বেশ গোছানো। ফলে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি ইউরোপের দলটি। উল্টো ম্যাচের শেষদিকে পাল্টা আক্রমণে আরও ভয়ংকর হয়ে ওঠে আর্জেন্টিনা।

যোগ করা সময়ের শেষ দিকে আবারও নিজের নাম লেখান মেসি। দ্রুতগতির আক্রমণ থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে দ্বিতীয় গোলটি করেন তিনি। তাতেই ২-০ গোলের নিশ্চিত জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

এই জয়ে গ্রুপ ‘জে’-তে নিজেদের অবস্থান আরও মজবুত করল আর্জেন্টিনা। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও মেসির জাদুতে জয় তুলে নিয়ে নকআউট পর্বের পথে আরও একধাপ এগিয়ে গেল

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments