বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) অধীনে আগামী দুই বছরে প্রায় ৩ কোটি বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৭ জুন) প্রধান কার্যালয় প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিএমডিএ চেয়ারম্যান কৃষিবিদ মো. হাসান জাফির তুহিন।

সেখানে বিএমডিএ নির্বাহী পরিচালকআবু সাঈদ মো. কামরুজ্জামান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আবুল কাসেম, তত্ত¡াবধায়ক প্রকৌশলী যথাক্রমে মো. নাজিরুল ইসলাম, মো. আব্দুল লতিফ, এটিএম মাহফুজুর রহমান, মো. জিন্নুরাইন খান, মো. শিবির আহমেদ ও মো. সমসের আলী, নির্বাহী প্রকৌশলী (সচিব) মো. এনামুল কাদির, নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান প্রমুখসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এসময় বিএমডিএ চেয়ারম্যান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি বলেন, সরকারের গৃহীত বৃক্ষরোপণ কর্মসূচি সময়োপযোগী ও জনকল্যাণমূলক। শুধু গাছ লাগালে হবে না, গাছের সঠিক পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, বরেন্দ্র অঞ্চলে বৃক্ষরোপণ মাটির ক্ষয়রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ, ভ‚গর্ভস্থ পানির পুনর্ভরণ এবং পরিবেশগত স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে। এই লক্ষ্য অর্জনে বিএমডিএ কর্মকর্তা-কর্মচারীদের সক্রিয়ভাবে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিতে হবে।

বিএমডিএ সূত্র জানায়, রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার বিভিন্ন জোন ও রিজিয়নে আগামী দুই বছরে প্রায় তিন কোটি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের পরিকল্পনা করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments