দুধকুমার নদ থেকে অজ্ঞাত নারীর মরদেহ ভারতীয় নাগরিক বলে ধারণা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদের চর থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার তিলাই ইউনিয়নের খোঁচাবাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, নিহত নারী ভারতীয় নাগরিক।

স্থানীয়দের ধারণা, ভারত থেকে নেমে আসা ঢলের পানির সঙ্গে ভেসে এসে মরদেহটি দুধকুমার নদের চরে আটকে যায়।

তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল জানান, শুক্রবার দুপুরে স্থানীয় বাসিন্দারা নদীর চরে মরদেহটি দেখতে পেয়ে তাকে খবর দেন। পরে তিনি বিষয়টি ভূরুঙ্গামারী থানাকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নদীর পানি কমে যাওয়ায় মরদেহটি চরের কাদায় আটকে ছিল।

ভূরুঙ্গামারী থানার অফিসার (ওসি) আজিম উদ্দিন বলেন, মরদেহটি অনেকটা পচে যাওয়ায় শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়ভাবে এ ধরনের কোনো নিখোঁজ ব্যক্তির তথ্যও পাওয়া যায়নি। এসব বিবেচনায় মরদেহটি ভারতীয় কোনো নারীর হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, বিজিবির মাধ্যমে ভারতের ঝাউকুটি বিএসএফ ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা মরদেহ গ্রহণ করেনি। ফলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে অজ্ঞাতপরিচয় মরদেহটি দাফনের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments