রাজশাহীতে টাউন হল সভা

মাদক, সাইবার অপরাধ, কিশোর গ্যাং, সীমান্তে চোরাচালান এবং বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে র‍্যাব-৫, রাজশাহী। এ লক্ষ্যে বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষাবিদ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বিশিষ্টজনদের অংশগ্রহণে একটি টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাজশাহী কলেজ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন র‍্যাব-৫-এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মাহমুদুর রহমান।

সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. এ.এন.এম. বজলুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়জুল কবির, রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান, রাজশাহী কলেজের অধ্যক্ষ ড. ইব্রাহিম আলী এবং র‍্যাব-৫-এর মেজর মনজুরুল কবির পিয়ালসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

সভায় মাদকবিরোধী অভিযান, অবৈধ অস্ত্র উদ্ধার এবং বিভিন্ন ধরনের অপরাধ দমনে র‍্যাব-৫-এর সাম্প্রতিক সাফল্য তুলে ধরা হয়। একই সঙ্গে মাদক, সাইবার অপরাধ, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments