জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় লঘুচাপের প্রভাবে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারের পানিতে ডুবে মো. মাহি নামে পাঁচ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোল্লা গ্রামের রিকশা চালক মামুনের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে বিকেল ৪টার দিকে বাড়ির পাশের চোরা খাল থেকে শিশুটির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। মাহি মোল্লা গ্রামের মো.মামুনের ছেলে।  

স্থানীয়রা জানান, মাহির বাবা পেশায় একজন ব্যাটারি চালিত অটোরিকশা চালক। চলতি বছরের মে মাসে মাহির বাবা মোল্লা গ্রামে এসে নতুন বাড়ি করে বসবাস শুরু করেন। লঘুচাপের প্রভাবে গত কয়েক দিন ধরে মোল্লা গ্রাম জোয়ারের পানিতে প্লাবিত রয়েছে। শুক্রবার দুপুর ১টার দিকে মাহির মা তাহমিনা আক্তার তাকে ঘরে রেখে টিউবওয়েল থেকে পানি আনতে বাইরে যান। এ সময় ঘর থেকে বের হয়ে জোয়ারের পানিতে ভেসে যায় শিশুটি। পরে বিকেল ৪টার দিকে বাড়ির পাশে চোরা খাল থেকে প্রতিবেশী বেলাল ওই শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments