নোয়াখালীর চৌমুহনী বাজারের মোর্শেদ আলম কমপ্লেক্সের বেঙ্গল কনভেনশন সেন্টারে দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী আকিজ রিসোর্সেসের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইন্নোভারের উদ্যোগে ব্যবসায়ীদের নিয়ে বিজনেস মিট, মতবিনিময় সভা ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যবসায়ীদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে ইন্নোভারের ধারাবাহিক সাফল্য, পণ্যের গুণগত মান, প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন আকিজ রিসোর্সেসের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) মাসুদ আল আলম রাজীব এবং ন্যাশনাল সেলস ম্যানেজার মোহাম্মদ মোশাররফ হোসেন।
বক্তারা বলেন, ব্যবসায়ীদের সহযোগিতা ও গ্রাহকদের আস্থার কারণে ইন্নোভার দেশের বাজারে ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। পণ্যের গুণগত মান বজায় রেখে ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিভিশনাল সেলস ম্যানেজার এনামুল হাসান, অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার মোহাম্মদ আরিফুল ইসলাম চৌধুরীসহ চৌমুহনী এলাকার বিভিন্ন ব্যবসায়ী ও রিটেইলাররা।
অনুষ্ঠানের শেষ পর্বে র্যাফেল ড্রয়ের মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। ব্যবসায়ীরা ইন্নোভারের এ আয়োজনকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের মতবিনিময় অব্যাহত রাখার প্রত্যাশা জানান।



