সুবর্ণচরে অজু করতে গিয়ে পুকুরে পড়ে বৃদ্ধের মৃত্যু, জুতা দেখে মিলল মরদেহ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় অজু করতে গিয়ে পুকুরে পড়ে আলী আকবর (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিখোঁজের প্রায় আট ঘণ্টা পর পুকুরে ভাসতে থাকা জুতা দেখে তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

রোববার (১৬ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার চরজব্বর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরজব্বর গ্রামের দ্বীন মোহাম্মদের বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আলী আকবর ওই বাড়ির মৃত দ্বীন মোহাম্মদের ছেলে।

সুবর্ণচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুবেল মিয়া জানান, ভোরে ফজরের নামাজ পড়ার আগে বাড়ির পাশের পুকুরঘাটে অজু করতে যান আলী আকবর। একপর্যায়ে তিনি পুকুরে পড়ে পানিতে ডুবে যান। সকালে পরিবারের সদস্যরা তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে দুপুরের দিকে পুকুরে তার একটি জুতা ভাসতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা তল্লাশি চালানোর পর পুকুর থেকে আলী আকবরের মরদেহ উদ্ধার করেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা নেওয়া হবে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments