নিউইয়র্কে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা  

আরেক বাংলাদেশি আহত; মরদেহ দেশে আনার জন্য পরিবারের সহযোগিতা কামনা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে বন্দুকধারীর গুলিতে মো. রাজু নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক বাংলাদেশি আহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে রাউনসভিলের ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা’ নামের একটি ফ্রাইড চিকেনের দোকানে এ ঘটনা ঘটে।

নিহত রাজু নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কংশনগর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, শনিবার রাতে এক বন্দুকধারী ওই দোকানে ঢুকে গুলি চালায়। এ সময় দোকানে কর্মরত রাজু ও আরও এক বাংলাদেশি গুলিবিদ্ধ হন। রাজুর বুকে এবং অপর বাংলাদেশির পায়ে গুলি লাগে।

গুরুতর আহত অবস্থায় দুজনকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাজুর মৃত্যু হয়। পায়ে গুলিবিদ্ধ অপর বাংলাদেশি চিকিৎসা নেওয়ার পর সুস্থ রয়েছেন বলে জানা গেছে।

এদিকে রাজুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নোয়াখালীর সোনাইমুড়ীর কংশনগর গ্রামে শোকের ছায়া নেমে আসে। স্বজন ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে শোকের আবহ।

আমিশাপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রাজুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাজুর মৃত্যুর খবর শুনেছি। তাঁর মৃত্যুতে গ্রামের বাড়িতে শোকাবহ পরিস্থিতি বিরাজ করছে।’

নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছে রাজুর পরিবার।

ঘটনার কারণ ও বন্দুকধারীর পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। এ ঘটনায় স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments