নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা জনাব জয়নুল আবদিন ফারুক বলেছেন,একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি হলো মানসম্মত শিক্ষা। যে জাতি যত শিক্ষিত সে জাতি ততই উন্নত।
তিনি বলেন, পাঠ্য বই পড়ে শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করলেই হবে না, তাদের নিজকে একজন সৎ, দায়িত্বশীল, মানবিক ও দেশপ্রেমিক যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

রবিবার সেনবাগের বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের উপর গুরুত্ব আরোপ করেন।
বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ প্রতিষ্ঠানের সভাপতি টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন এমজেএফ।
অধ্যক্ষ মাওলানা নুরুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনসেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতা মো. আবদুল্লাহ ও সেনবাগ থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুর রহিম সরকার। এতে অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক মুক্তার হোসেন পাটোয়ারী,বিদ্যালয়ের দাতা সদস্য লায়ন শাহাদাত হোসেন প্রমুখ
অতিথি বক্তরা শিক্ষার মানোন্নয়ন বিষয়ে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদেও ভূমিকা,শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, শ্রেণিকক্ষে উপস্থিতি, পরীক্ষার ফলাফল উন্নয়ন, নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন গঠনে শিক্ষার সার্বিক পরিবেশ উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
পরে বৃক্ষরোপন করা হয় এবংএইচএসসি পরীক্ষায় দায়িত্ব পালনকারী পর্যবেক্ষকদের ”সৈয়দ হারুন ফাউন্ডেশন”-এর পক্ষ থেকে সম্মানী ভাতা প্রদান করা হয়।এ অনুষ্ঠানে সম্পূর্ণ পৃষ্ঠপোষকতা করে সৈয়দ হারুন ফাউন্ডেশন।



