দলীয় নেতাকর্মীদের শৃঙ্খলা মেনে চলার নির্দেশ দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ ( সদর-সুবর্ণচর) আসনের এমপি মো. শাহজাহান বলেন,গত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের নানা নির্যাতন ও জেল-জুলুম সহ্য করে আমরা দলকে সুসংগঠিত করে রেখেছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কোন ধরনের বিশৃঙ্খলা নয়, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মঙ্গলবার সকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নোয়াখালী শিল্পকলা একাডেমিতে জেলা বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো: শাহজাহান বলেন, আজকে ক্ষমতাসীন দল হিসেবে আমাদেরকে ভাবতে হবে। কিভাবে জনগণ কিভাবে শান্তিতে থাকবে , কিভাবে তাদের সমস্যার সমাধান করা যায়, কিভাবে রাস্তা ঘাট অবকাঠামোগত উন্নয়ন করা যায় তা ভাবতে হবে। এসব পরিকল্পনার গ্রহণ করতে হবে।
তিনি বলেন, দল ও জনগণের স্বার্থটাকে বড় করে দেখতে হবে। আমি কি পেলাম, কি পেলাম না,এসব নিয়ে ভাবলে চলবে না। আজ পদ পদবী আছে, কাল নাও থাকতে পারে। যারা আদর্শের রাজনীতি করে, তারা কখনো পরাজিত হয় না। তাই আজকে আমাদেরকে আদর্শটাকে বড় করে দেখতে হবে।
মো: শাহজাহান বলেন, প্রতিষ্ঠা বার্ষিকীর এইদিনে আমাদের শপথ নিতে হবে আমার কর্মে যেন জনগণের ক্ষতি না হয়, আমার কর্মে যেন দলের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয়।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আালোচনা সভায় সভায় সভাপতিত্ব করেন,জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো।
এ সভায় প্রধান বক্তা ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ। এতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম হায়দার বিএসি ও সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির নেতা গিয়াস উদ্দিন সেলিম, শহিদুল ইসলাম কিরন, পৌর বিএনপির আবু নাছের, উপজেলা বিএনপির সলিম উল্যাহ বাহার, ভিপি জসিম উদ্দিন, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, স্বেচ্ছসেবক দলের সভাপতি সাবের আহমেদ প্রমুখ।
এর আগে সকালে দলের বিভিন্ন ইউনিট ও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা খন্ড খন্ড আনন্দ মিছিলসহকারে জেলা শিল্পকলা একাডেমির সমাবেশে ঝড়ে হয়। পরে মো.শাহজান এমপির নেতৃত্বে এক বিশাল শোভাযাত্রা মাইজদী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।



