কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ২১ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ২১ লাখ ২৭ হাজার ৫৫০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৪ ঘণ্টায় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা চোরাচালানি পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় মোবাইল ফোন, ইয়াবা ট্যাবলেট, গবাদিপশুসহ বিভিন্ন ধরনের মালামাল। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ২৭ হাজার ৫৫০ টাকা।

কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্ত এলাকায় কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। চোরাকারবারিদের সব ধরনের অপতৎপরতা প্রতিহত করতে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments