রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইইউটি) শাখা ছাত্রদলের নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইইউটি) অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি। অনুষ্ঠানটি উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। প্রধান বক্তা ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
এতে বিশেষ অতিথি ছিলেন ড্যাব কেন্দ্রীয় সহসভাপতি ডা. মোফাখখারুল ইসলাম, আইইউটির অধ্যক্ষ ডা. মির্জা ওয়াসি সারভেজ, ড্যাব রাজশাহী সম্পাদক ডা. মনোয়ার তারিক বাবু, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিব রায়হান রনি ও সদস্য সচিব ইমদাদুল হক লিমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ, ওয়ালিদ আবির, এম-ট্যাব কেন্দ্রীয় মহাসচিব বিপ্লবুজ্জামান বিপ্লব এবং সিনিয়র যুগ্ম মহাসচিব দেলোয়ার উদ্দিন তুষার।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন আইইউটি ছাত্রদলের সাবেক সহসভাপতি ও সম্পাদক অসীম কুমার ঘোষসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।



