নীলফামারীতে গ্রেনেড উদ্ধার

নীলফামারীতে অভিযান চালিয়ে একটি তাজা হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে র‌্যাব-১৩-এর দক্ষ ও প্রশিক্ষিত বোম্ব ডিসপোজাল টিম।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সৈয়দপুর থানার শ্বাসকান্দর ডাঙ্গাপাড়া গ্রামের একটি পুকুরে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় কালো রঙের পুরোনো একটি তাজা ধাতব হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়।

র‌্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

তিনি বলেন, র‌্যাবের চলমান অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-১৩-এর সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সৈয়দপুর থানার শ্বাসকান্দর ডাঙ্গাপাড়া গ্রামের মো. আলতাফের (৫০) বাড়ির পূর্ব পাশের পুকুরের উত্তর অংশে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তল্লাশি চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় হ্যান্ড গ্রেনেডটি পাওয়া যায়।

র‌্যাবের তথ্য অনুযায়ী, উদ্ধার করা গ্রেনেডটির ওজন আনুমানিক ৪৫০ গ্রাম এবং দৈর্ঘ্য প্রায় ৫ ইঞ্চি।

পরবর্তীতে উদ্ধার করা তাজা হ্যান্ড গ্রেনেডটি নীলফামারীর সৈয়দপুর থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments