উত্তরা ফাইন্যান্সের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের

জামানত ও বোর্ড অনুমোদন ছাড়া প্রায় ৬৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শীর্ষ কর্মকর্তা এবং প্রতিষ্ঠানের মালিকসহ ২১ জনের বিরুদ্ধে ১২ টি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে মামলাগুলো অনুমোদন দেয়া হয়েছে বলে দুদকের জনসংযোগ বিভাগ।

যাদের বিরুদ্ধে মামলাগুলো অনুমোদন দেয়া হয়েছে—ম্যাক্স সোয়েটার বিডির ব্যবস্থাপনা পরিচালক কাজী মনিরুজ্জামান, পরিচালক সেলিনা জামান, কাজী সিরাজুজ্জামান ও পরিচালক কাজী আবুল কালাম আজাদ, সাদ মুসা ফেব্রিক্স লি. ও সাজিদ মাহমুদ কটন মিলসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহসিন, পরিচালক মোসাম্মাৎ রোকেয়া বেগম ও পরিচালক শামীমা নারগিস, জেসন ফার্মাসিউটিক্যালসের পরিচালক আয়রা সেলিম, জিনাত সেলিম, এনাম মল্লিক ও পরিচালক নাফিজা সেলিম, বেইজ টেক্সটাইল লি.-এর ভাইস চেয়ারম্যান মনোয়ার শাহাদাত, ব্যবস্থাপনা পরিচালক হাসান শিবলী, প্যান এশিয়া ট্রেড হাউসের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফাইজুল হক, রকিবুল আনোয়ার হাসপাতাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক রকিবুল মোহাম্মদ আনোয়ার এবং তার স্ত্রী নাফিজা আক্তার আনোয়ার।

অন্যদিকে উত্তরা ফাইন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আরেফীন, সাবেক সিনিয়র অফিসার মিষ্ট কুমার সাহা, সাবেক ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ট্রেজারি মোহাম্মদ মাইন উদ্দিন, সাবেক ভাইস প্রেসিডেন্ট কাজী আরিফুজ্জামান, সাবেক অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট এস এম কামরুজ্জামান এবং সাবেক প্রিন্সিপাল অফিসার রাফিদুল ইসলাম।

অনুসন্ধান প্রতিবেদন সূত্রে জানা যায়, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে কোনো ধরনের আবেদনপত্র বা রেকর্ডপত্র জমা না দিয়ে, কোনো প্রকার জামানত ব্যতীত এবং বোর্ড অনুমোদন ছাড়াই অবৈধভাবে মোট ৬৮ কোটি ৮০ লাখ ৪৬ হাজার ১১৮ টাকা আত্মসাৎ করা হয়েছে। আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে ওই বিপুল অর্থ লোপাট করেন।

১২টি মামলায় ১৫ প্রতিষ্ঠানের মালিক ও কর্মকর্তা এবং উত্তরা ফাইন্যান্সের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইনে মামলাগুলো অনুমোদন দেওয়া হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments