জিয়াউর রহমানের স্লোগান ছিল ‍‍‌‌’গ্রাম বাঁচলে- বাংলাদেশ বাঁচবে”-মো. শাহজাহান এমপি

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য মো. শাহজাহান বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন ছিল গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করে দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা। তার স্লোগান ছিল—‘গ্রাম বাঁচলে, বাংলাদেশ বাঁচবে’। গ্রামের উন্নয়ন মানেই বাংলাদেশের উন্নয়ন।

তিনি বলেন, সমৃদ্ধ দেশ পরিচালনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মতো তাদের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের অর্থনৈতিক উন্নয়ন আরও সমৃদ্ধ হবে।

কিল্লারহাট এলাকায় নোয়াখালী খালে মৎস্য পোনা অবমুক্তকরণ করেন সংসদ সদস্য মো. শাহজাহান

শুক্রবার বিকেলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের কিল্লারহাট এলাকায় নোয়াখালী খালে মৎস্য পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মো. শাহজাহান বলেন, গ্রামের উন্নয়নের জন্য শহীদ জিয়াউর রহমান গ্রাম সরকার গঠনসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছিলেন। মৎস্য চাষ ও কৃষি উৎপাদন গ্রামীণ অর্থনীতির অন্যতম প্রধান শক্তি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা অনেকেই সেই পথ থেকে সরে আসছি। শহীদ জিয়ার গ্রামীণ উন্নয়নের স্বপ্ন বাস্তবায়নে তৃণমূল পর্যায়ের জনগণকে সম্পৃক্ত করতে হবে।

তিনি আরও বলেন, একসময় দেশের পুকুর, খাল-বিল ও নদী-নালা দেশীয় মাছে ভরপুর ছিল। বর্তমানে নানা কারণে অনেক দেশীয় মাছ জলাশয় থেকে হারিয়ে যাচ্ছে। মাছ চাষ ও আহরণ থেকে সরে গিয়ে অনেক মৎস্যজীবীও অন্য পেশায় চলে গেছেন। তাই মৎস্যসম্পদ রক্ষা ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে কার্যকর উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ভিপি আলাউদ্দিন আলা। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদ এবং জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম কিরণ।

জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মো. ফরিদ উদ্দিন মিনুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments