রাজশাহীতে নিষিদ্ধ আওয়ামী লীগের নওগাঁর তিন নেতা গ্রেপ্তার

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নওগাঁর তিন নেতাকে গ্রেপ্তার করেছে বোয়ালিয়া থানা পুলিশ। শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নওগাঁ সদর থানার সুলতানপুর এলাকার দেবেন্দ্র নাথ সরকারের ছেলে জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক প্রদীপ কুমার সরকার (৬০), মান্দা থানার তুরুকবাড়িয়া (মণ্ডলপাড়া) এলাকার শমসের আলীর ছেলে জেলা যুব ও ক্রীড়া সম্পাদক সাদেকুল ইসলাম (৪০) এবং আত্রাই থানার সাহেবগঞ্জ এলাকার মেহের আলী চৌধুরীর ছেলে উপজেলা আওয়ামী লীগের সম্পাদক গোলাম মোস্তফা চৌধুরী বাদল (৬৫)।

পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনই নওগাঁর স্থায়ী বাসিন্দা। তারা রাজশাহী শহরে অবস্থান করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের একত্রিত করা, ঝটিকা মিছিল, লিফলেট বিতরণসহ সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার প্রদীপ কুমার সরকারের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় একটি মামলা রয়েছে। এছাড়া গোলাম মোস্তফা চৌধুরী বাদলের বিরুদ্ধে আত্রাই থানায় সন্ত্রাসবিরোধী আইনে এবং ঢাকার পল্টন থানায় একটি মামলা রয়েছে।

বোয়ালিয়া থানা পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments