নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক বলেছেন, নির্বাচনের সময় তারেক রহমান জনগণের সঙ্গে যেসব ওয়াদা করেছিলেন, তা ইতোমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে।
তিনি বলেন, প্রধানন্ত্রী তারেক রহমান মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড, খতিব-ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা, খাল খনন ও বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত রেখেছেন।
মঙ্গলবার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেনবাগ জেলা পরিষদ মার্কেটের সামনে শোভাযাত্রাপূব এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, পতিত আওয়ামী লীগ দেশকে ধ্বংস করে দিয়ে গেছে এবং লুটপাট করে দেশের অর্থনীতি বিপর্যস্ত করেছে। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে সঠিক পথে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন।
তিনি বলেন, তারেক রহমান শিক্ষাখাতকে অগ্রাধিকার দিয়ে বাজেটে বেশি বরাদ্দ রেখেছেন। আগামী কয়েক মাসের মধ্যে দেশের স্কুল, কলেজ ও মাদরাসাগুলোর উন্নয়ন কার্যক্রম শুরু হবে।, আগামীতে সেনবাগে কোনো কাঁচা রাস্তা থাকবে না। পর্যায়ক্রমে সব রাস্তা পাকাকরন করা হবে। সবাই ঐক্যবদ্ধ থেকে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার দল বিএনপিকে আরো সুসংগঠিত করতে হবে বলে নেতাকর্মীদের উদ্দেশে এমপি জয়নুল আবদিন ফারুক বলেন, কিছু দিনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। দলের জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন, দল তাদের মূল্যায়ন করবে। তিনি নেতাকর্মীদের গ্রুপিং ও বিভেদ সৃষ্টি না করে ঐক্যবদ্ধভাবে দলকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
এর আগে জয়নুল আবদিন ফারুক এমপির নেতৃত্বে রং বেরংয়ের ব্যনার, ফেস্টুন নিয়ে বাদ্যের তালে তালে আনন্দ শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় মরহুমা বেগম খালেদা জিয়া সেজে এক ক্ষুদে শিক্ষার্থীর অংশগ্রহণ উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে এবং লাল সবুজ শাড়ি পরে প্ল্যাকার্ড , দলীয় পতাকা ও জাতীয় পতাকা হাতে ক্ষুদে শিক্ষার্থী ও শিক্ষার্থীদের অংশগ্রহণ আরো আকর্ষণীয় করে তোলে।
শোভাযাত্রা অংশগ্রহন করেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক লায়ন সৈয়দ হারুন এমজেএফ, সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার চেয়ারম্যান, পৌরসভা বিএনপির আহ্বায়ক মোঃ ফারুক বাবুল, সদস্য সচিব সহিদ উল্যাহ,উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবদুল হান্নান লিটন,পৌর বিএনপির মির্জা মোস্তফা, হুমায়ুন কবির হুমু, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সুলতান সালাউদ্দিন লিটন,সাবেক যুগ্ন আহবায়ক নুর নবী রাজু,পৌর যুবদলের আহবায়ক মোকাররম হোসেন,সদস্য সচিব ইমরান হোসেন স্বপন,উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোহাম্মদ সানা উল্যাহ, পৌর ছাত্রদলের আহবায়ক আলা উদ্দিন, ক্রীড়া সংস্থার সেক্রেটারি গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি আবদুল আজিম চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।



