নোয়াখালী-২ ( সেনবাগ-সোনাইমুড়ী আংশিক ) আসনের এমপি, বিএনপির সাবেক চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদীন ফারুকের সহধর্মিণী কানিজ ফাতেমা ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার ১০টা ৪০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহি—রাজিউন)।

মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। মৃত্যকালে তিনি স্বামী ও দুই মেয়েসহ অসংখ্য স্বজন ও গুনগ্রাহী রেখে যান।
জয়নুল আবেদীন ফারুকের পারিবারিক সূত্রে জানানো হয়েছে, গতকাল বাদ জোহর রাজধানীর নিকুঞ্জ-১, লেক রোড এলাকার ৪৩ নম্বর বাড়ির সামনে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার ইয়ারপুরের দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

কানিজ ফাতেমার মৃত্যুতে বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের এমপি মো.শহজাহান, বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের এমপি বরকত উল্যাহ বুলু, সাবেক বিএনপির যুগ্ম মহাসচিব ও নোয়াখালী-২ আসনের এমপি ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী-৫ আসনের বিএনপির এমপি মো,ফখরুল ইসলাম, নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার হোসেন পাটোয়ারী ও সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান।


