কুষ্টিয়ায় বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ

কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন প বঞ্চিত নেতাকর্মীরা। বুধবার দুপুরে শহরের ইসলামিয়া কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে মজমপুর রেল গেটে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে পদবঞ্চিতরা দাবী করেন বিগত ১৫ বছর আওয়ামী দুঃশাসনে নির্যাতিত নিষ্পেষিত নেতাদের বাদ দিয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ কারণে অবিলম্বে আহ্বায়ক কমিটি বাতিল করে দলের ত্যাগী নেতাদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানানো হয় সমাবেশ থেকে। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামিমুল হাসান অপু, যুগ্ম সম্পাদক কাজল মজমাদার, আব্দুর রাজ্জাক বাচ্চুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments