জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর অভিযানে কোটি টাকা,ককটেল, মাদকদ্রব্য উদ্ধার

খবরের কণ্ঠ প্রতিবেদক
রাজধানীর মোহাম্মদপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের আস্তানায় অভিযান চালিয়ে নগদ ১ কোটি ১৩ লাখ টাকা, ককটেল বোমা, বিপুল মাদকসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। এ সময় উদ্ধার করা হয়েছে ১ কোটি ১৩ লাখ টাকা নগদ, ককটেল বোমা, গানপাউডার, অস্ত্র, মাদকসহ বিপুল পরিমাণ অবৈধ সামগ্রী। তবে অভিযানের সময় অন্ধকার ও সংকীর্ণ গলির কারণে বুনিয়া সোহেল পালিয়ে যায়। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল এ অভিযান পরিচালনা করে
৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালায়। অভিযান শুরুর আগেই বুনিয়া সোহেল জেনেভা ক্যাম্পে ছিল বলে জানা যায়। যৌথবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে সোহেল ও তার সহযোগীরা বিদ্যুতের সংযোগ বন্ধ করে অন্ধকার তৈরি করে পালিয়ে যায়। এলাকাটি অত্যন্ত সংকীর্ণ এবং বিল্ডিংগুলো পাশাপাশি হওয়ায় গ্রেফতার সম্ভব হয়নি।
অভিযান শেষে বুনিয়া সোহেলের বাসা তল্লাশি করে উদ্ধার করা হয়, ১৩টি তাজা ককটেল বোমা, ২৫টি আধা-প্রস্তুত ককটেল বোমা, ৪০০ গ্রাম গানপাউডার বিস্ফোরক, ২টি সামুরাই তলোয়ার, ১২টি হকিস্টিক, ২৯টি হেলমেট, ২টি ড্রাগন লাইট, ১১ কেজি গাঁজা, ১২ প্যাকেট হেরোইন এবং নগদ ১ কোটি ১৩ লাখ টাকা এবং একটি টাকা গণনার মেশিন।
এর আগে গত ৪ জুন একই ক্যাম্পে অভিযান চালিয়ে বুনিয়া সোহেলের মাদক ব্যবসা থেকে ২ কোটি ৪৫ লাখ টাকা উদ্ধার করে যৌথ বাহিনী। সেই সময় মাদকদ্রব্য ও অস্ত্রসহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছিল।
অভিযানে থাকা ওই কর্মকর্তা আরও জানান, বুনিয়া সোহেলের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় হত্যা, বিস্ফোরক ও মাদক আইনে মোট ৩৮টি মামলা রয়েছে। চলতি বছরের শুরুতে তিনি গ্রেফতার হয়ে ৬ মাস কারাভোগ করেন। অল্প কিছুদিন আগে জামিনে মুক্তি পাওয়ার পর থেকেই আবারও বিভিন্ন অপরাধমূলক কর্মকা- শুরু করেন।
দুই দিন আগে সোহেলের সহযোগীরা জেনেভা ক্যাম্পে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে। ওই ঘটনার পর অভিযান চালিয়ে ১৩ জন সহযোগীকে গ্রেফতার করা হয়। অভিযানে সোহেল হাতছাড়া হলেও তাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই কর্মকর্তা। উদ্ধার হওয়া সব সামগ্রী মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments