ডিএমপির সকল থানায় চালু হলো অনলাইন জিডি

খবরের কণ্ঠ প্রতিবেদক
পুলিশের কাজের জবাবদিহিতা বাড়াতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সকল থানায় শুরু হয়েছে অনলাইন জিডি কার্যক্রম। শুক্রবার ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) বিভাগের মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এখন থেকে যে কেউ ঘরে বসেই অনলাইনে করতে পারবেন সাধারণ ডায়েরি (জিডি)। গুগল প্লে স্টোর থেকে অনলাইন জিডি অ্যাপসটি ডাউনলোড করে নির্দেশনা মোতাবেক স্মার্ট ফোনের মাধ্যমে সহজেই করা যাবে জিডি। এরপর থানায় নিয়মিত জিডির মতোই এতে একজন আবেদনকারী একটি জিডি নম্বর প্রাপ্ত হবেন এবং জিডি সংক্রান্ত হালনাগাদ তথ্য ও পাবেন।
তিনি বলেন, অনলাইন জিডির পাশাপাশি প্রচলিতভাবেও জিডি কার্যক্রম অব্যাহত থাকবে। ‘করলে জিডি অনলাইনে, মিলবে সেবা সহজে।’
ডিএমপি বলছে, পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বাংলাদেশ পুলিশ কর্তৃক গৃহীত হয়েছে নানা উদ্যোগ। এরই অংশ হিসেবে গত ১০ আগস্ট (২০২৫) থেকে ঢাকা মহানগর পুলিশের সকল থানায় অনলাইন জিডি কার্যক্রম শুরু হয়েছে। ব্যবহারকারীর নিবন্ধিত মোবাইল নম্বর এবং জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে আবেদনকারীর তথ্য সংরক্ষণ করা হয় বিধায় এতে ব্যক্তিগত গোপনীয়তা ও বজায় থাকে।
পুলিশ বলছে, অনলাইন জিডির মাধ্যমে পুলিশের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির পাশাপাশি নাগরিকদের মূল্যবান সময়ও সাশ্রয় হবে। কেবল জিডি করাই নয়, জিডির ভিত্তিতে পুলিশ কর্তৃক গৃহীত ব্যবস্থা সম্পর্কে জানার সুযোগ থাকায় এটি নাগরিক জীবনে স্বস্তিও বয়ে আনবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments