উনি আমাকে ৪ আগষ্ট গুলি করেছে

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গতকাল শনিবার দুপুরে এক যুবক এক ব্যক্তিকে আটক করে চিৎকার করে বলতে থাকেন, ‘উনি আমাকে ৪ আগষ্ট বাংলামোটরে গুলি করেছে। আমি যামু না। আপনারা ওনারে গ্রেফতার করবেন।’ চিৎকার করে এসব কথা বলার পর আশেপাশের লোকজন ছুটে আসেন। আকাশী নীল রঙের টি শার্ট ও নীল রঙের জিন্স প্যান্ট পরিহিত ওই ব্যক্তির উচ্চতা আনুমানিক ৬ ফুট। গোঁফওয়ালা, চুলের কাট আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের মতন এবং সুঠাম দেহের অধিকারী ওই ব্যক্তিকে যে কেউ দেখলে মনে হবে তিনি গোয়েন্দা সংস্থার সদস্য।
এই ঘটনার ভিডিও ফুটেজ সোস্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। ভিডিও ফুটেজে দেখা যায়, নীল রঙের ফুল শার্ট পরিহিত আরেক ব্যক্তি ওই যুবকের কাছ থেকে নীল রঙের টি শার্ট পরিহিত ব্যক্তিকে ছাড়িয়ে নিয়ে যান। এরই মধ্যে ওই যুবক রাস্তার বিপরীতে দাঁড়িয়ে থাকা শতাধিক পুলিশের দিকে এগিয়ে যান। এক পুলিশ কর্মকর্তাকে বলেন, ‘স্যার আমাকে ওই ব্যক্তি ৪ আগষ্ট বাংলামোটরে গুলি করেছে। তাকে গ্রেফতার করেন।’
এরপর গণমাধ্যম কর্মীরা এগিয়ে এলে ওই যুবক নিজের পরিচয় দিয়ে বলেন, ‘আমার নাম ইয়াসিন। আমি বিএনপি কর্মী। গত বছরের ৪ আগষ্ট বাংলামোটর মোড়ে ওই ব্যক্তি আমাকে আটক করে হাঁটুতে অস্ত্র ঠেকিয়ে গুলি করেছিল।’ এরপর সাংবাদিকরা তার হাঁটু দেখতে চাইলে তিনি বাম পায়ের প্যান্টের অংশ ওপরে তুলে গুলিতে ক্ষতিগ্রস্থ হাঁটু দেখান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments