নুরের ওপর হামলায় রাজনীতি ও নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে — এনসিবি চেয়ারম্যান

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ-এনসিবি’র চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা কাজী ছাব্বীর। গতকাল রবিবার এক বিবৃতিতে তিনি বলেছেন, এই হামলার পেছনে ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।
বিবৃতিতে কাজী ছাব্বীর বলেন, এই ধরনের সহিংসতা ন্যায়বিচার, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং গণতান্ত্রিক আন্দোলনের স্পিরিটের ওপরেও আঘাত। এই নৃশংস ঘটনার একটি পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত সর্বোচ্চ গুরুত্ব সহকারে সম্পন্ন করতে হবে। তিনি বলেন, নুরের ওপর হামলার ঘটনায় রাজনীতি ও আগামী সংসদ নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা তৈরি হয়েছে। টালবাহানা না করে এর সঠিক তদন্ত করতে হবে। নুরসহ আহতদের সর্বোত্তম চিকিৎসা রাষ্ট্রের খরচে নিশ্চিত করার দাবি জানান তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments