নড়াইলে অটিস্টিক শিশুদের ক্রীড়া আনন্দ উৎসব ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

নড়াইলে অটিস্টিক শিশুদের ক্রীড়াআনন্দ উৎসব ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর ) সকালে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যেগে নড়াইল জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মাঠ প্রাঙ্গণে প্রতিবন্ধী শিশুদের নিয়ে এই উৎসব পালন করা হয়। জেলা ক্রীড়া অফিসার মো: কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপ সচিব লিংকন বিশ্বাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.এম. মাহাবুবুর রশীদ লাভলু, মোঃ আব্দুল রাকিবিল বারী, মোঃ রোস্তম আলী, মোঃ মুনজুরুল রহমান পান্নুসহ অটিস্টিক শিশুদের পরিবার। অটিস্টিক শিশুদেরকে বিভিন্ন খেলাধুলা ও উৎসব শেষ প্রতিটি অটিস্টিক শিশুকে জার্সি এবং পুরষ্কার প্রদান করা হয়। এই ক্রীড়া আনন্দ উৎসবে ৬০ জনের অধিক অটিস্টিক শিশুরা বিভিন্ন খেলায় অংশ গ্রহন করেন। তার মধ্যে ছিলো ঝুঁড়িতে বল নিক্ষেপ, ব্যাঙ লাফ, চিবুড়িসহ আরো অনেক খেলা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments