তপশিল ঘোষণার জন্য প্রস্তুত ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপশিল ঘোষণার জন্য প্রস্তুত নির্বাচন কমিশন (ইসি)। ইতিমধ্যে তপশিল ঘোষণার সব প্রস্তুতি শেষ করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এখন শুধু ঘোষণার আনুষ্ঠানিকতা বাকি। আজ অথবা আগামীকালের মধ্যে তপশিল ঘোষণা করতে যাচ্ছে ইসি।

তফসিল ঘোষণাকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসিরউদ্দিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। লিখিত এ ভাষণের খসড়া নির্বাচন কমিশন (ইসি) চূড়ান্ত করেছে। আজ বুধবার বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে এ ভাষণ রেকর্ড হবে, যা পরে স¤প্রচারের মাধ্যমে তফসিল ঘোষণা হবে।

বুধবার রাষ্ট্রপতির সাথে সাক্ষাত শেষে সন্ধ্যায় কিংবা ১১ ডিসেম্বর বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করা হতে পারে। গতকাল মঙ্গলবার নির্বাচন ভবনে ইসি রহমানেল মাসউদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানিয়েছেন, তফসিল ঘোষণায় ভাষণের সবকিছু চ‚ড়ান্ত হয়ে গেছে।

বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা করা হবে। প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের কাছেও সিইসি জানিয়েছেন, চলতি সপ্তাহের মধ্যে তফসিল। তবে ধারণা করা হচ্ছে আজই তপশিল ঘোষণা করা হতে পারে। কারণ সিইসির ভাষণ যেদিন রেকর্ড করা হয় সাধারণত সেইদিস তপশিল ঘোষণা করা হয়।

তপশিল ঘোষণার প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন। তফসিল ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র। তফসিল ঘোষণার জন্য যেসব প্রস্তুতি প্রয়োজন; সেসব প্রস্তুতি গ্রহণ করে রেখেছে ইসি।

আসন বিন্যাস, আইন অনুযায়ী রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার যারা থাকবেন তাদের প্রজ্ঞাপন, বিভিন্ন বিষয়ে ২০টির মতো পরিপত্র জারি হবে। সেখানে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেট নিয়োগ, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি নিয়োগ, বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ, মনিটরিং সেল গঠন, আইনশৃঙ্খলার সেল গঠন এগুলোর ফরমেটগুলো রেডি রয়েছে। তফসিল ঘোষণার পরপর সেগুলো ধারাবাহিকভাবে আমরা জারি করব।

ইসি সূত্রে জানা গেছে, আজ রাষ্ট্রপতির সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক হবে কমিশনের। সেখান থেকে ফিরে বিকালে প্রধান নির্বাচন কমিশনারের তফশিল-সংক্রান্ত ভাষণ রেকর্ড করা হবে। রেকর্ড শেষে এদিন সন্ধ্যার দিকে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধান নির্বাচন কমিশনার। তবে কোনো কারণে বুধবার তফশিল ঘোষণা না হলে বৃহস্পতিবার ঘোষণা করা হবে। তফশিলে আগামী বছর ফেব্রæয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের দিন ধার্য করা হতে পারে। আগামী ১২ ফেব্রæয়ারি মধ্যে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করতে যাচ্ছে ইসি।

তফশিল ঘোষণার প্রস্তুতি হিসেবে এরই মধ্যে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বেতারকে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বধীন নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণের পর প্রথম ভোটের অভিজ্ঞতা নিতে যাচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে।

সংসদ নির্বাচনকে সামনে রেখে শুরু থেকেই সব প্রস্তুতি নিয়েছিল নির্বাচন কমিশন। তবে সরকার থেকে গণভোটের ঘোষণা আসায় অতিরিক্ত ব্যালট পেপার, অতিরিক্ত গোপন কক্ষ, বাজেট বৃদ্ধি এমন আরও বেশ কিছু প্রস্তুতি নিতে হয়েছে। ইতোমধ্যে ভোটার তালিকা হালনাগাদ, আইন-বিধি সংশোধন, রাজনৈতিক দল নিবন্ধন, পর্যবেক্ষক নিবন্ধন, অধিকাংশ ছাপার কাজ, অংশীজনদের সঙ্গে সংলাপ শেষ করেছে নির্বাচন কমিশন। আইনশৃৃঙ্খলা বাহিনী ও সরকারের সব বিভাগের প্রধানদের সঙ্গে দুই দফা বৈঠকও শেষ হয়েছে। এখন বাজেট নিয়ে আলোচনা করছে নির্বাচন কমিশন। উপদেষ্টারা পদে থেকে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না বলে কমিশন স্পষ্ট জানিয়েছে।

উপদেষ্টারা পদে থেকে নির্বাচন করতে পারবে না :

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, উপদেষ্টারা পদে থেকে নির্বাচন করতে পারবেন না। গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি ‘না’ সূচক উত্তর দেন। তিনি বলেন, ওই পদে থেকে কোনো ব্যাক্তি নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না। কোনো ব্যাক্তি সরকারি পদে রয়েছেন, তিনি তো প্রচারণার বাহিরে নির্বাচন করবেন না। সুতারাং এটা বলার অপেক্ষা রাখে না যে, স্বপদে বহাল থেকে কেউ নির্বাচনে অংশগ্রহন করতে পারবে না

নির্বাচনে অংশ নিতে পারছে না আওয়ামী লীগ :

আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। সন্ত্রাসমূলক কার্যক্রমের দায়ে সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে। সরকারের ওই সিদ্ধান্তের অনুয়ায়ি দলটির নিবন্ধন স্থগিত করে ইসি। ওই স্থগিতের আদেশ দুটি প্রত্যাহার না হওয়ায় দলটির কেউ এ নির্বাচনে দলীয় প্রতীকে প্রার্থী হতে পারবেন না। প্রবাসীদের জন্য পোষ্টাল ব্যালট মঙ্গলবার চ‚ড়ান্ত করা হয়েছে। এতে আওয়ামী লীগের দলীয় প্রতীক ‘নৌকা’ রাখা হয়নি। জাতীয় পার্টি-জাপার প্রতীক লাঙ্গলসহ নিবন্ধিত অন্য সব দলের প্রতীকে রয়েছে এ পোষ্টাল ব্যালটে। ইসির এ সিদ্ধান্তের মধ্য দিয়ে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে না পারার বিষয়টি আরও স্পষ্ট হয়েছে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদের বক্তব্যে আওয়ামী লীগের অংশ নিতে না পারার বিষয়টি আরও নিশ্চিত হওয়া যায়। গতকাল তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘পোস্টাল ব্যালটে স্থগিত হওয়া দলের প্রতীক থাকছে না’। নিবন্ধিত সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারবে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বলব যে আইনে যাদের কথা বলা আছে, সেই সব দল অংশ নিতে পারবে। আমরা কাউকে নির্বাচনে অংশ নিতে নিষেধ করিনি।


নির্বাচনে চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ :

তফশিল ঘোষণার পর লেভেল প্লেইং ফিল্ড তৈরির কাজ ইসি শুরু করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, চ্যালেঞ্জ হচ্ছে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ। প্রত্যেক কাজের জন্য, দেশের স্থিতিশীলতার জন্য, দেশের নাগরিকদের নিরাপত্তার জন্য, দেশের উন্নয়নের জন্য আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ দরকার। আসন্ন নির্বাচনে নিরাপত্তা বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছি। তিনি আরও বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির বিষয়টি তফসিল ঘোষণার পর থেকে আমাদের কবজায় আসবে। এখন পার্টি পার্টি যদি মারামারি করে আমার তো কোনো দায়িত্ব নাই।

ইসির কর্মকর্তারা ক্ষুব্ধ :

তফসিল ঘোষণার আগে নতুন করে বিতর্কের সূত্রপাত ঘটেছে। সভায় আমন্ত্রণ জানিয়ে মাঠ কর্মকর্তাদের কোনো কথায় শুনেনি। উল্টো নিজেদের কথা চাপিয়ে মিটিং শেষ করেছে সিইসিসহ অপর চার নির্বাচন কমিশনার। এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে পুঁড়ছে ইসির কর্মকর্তারা। নির্বাচনে ইসির আঞ্চলিক কর্মকর্তাদের মধ্যে থেকে কয়েকজনকে রিটার্নিং কর্মকর্তা করার নীতিগত সিদ্ধান্ত রয়েছে।

তবে প্রশাসনের চাপে ঠিক তফসিলের আগে সে সিদ্ধান্ত থেকে সরে আসতে যাচ্ছে ইসি এমন ইঙ্গিত পেয়েছে কর্মকর্তারা। কারণ সোমবার প্রশাসন সার্ভিস এসোসিয়েশনের কর্মকর্তারা ইসির সঙ্গে দেখা করে রিটার্নিং অফিসার ডিসিদের বাইরে কাউকে না রাখতে চাপ দিয়ে গেছেন । এ বিষয়ে কথা উঠাতে পারেন কর্মকর্তারা, তাই তাদের বৈঠকে কথা বলার সুযোগ রাখেনি ইসি, অভিযোগ তাদের।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহের যেকোন দিন ঘোষণা হবে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল। এ উপলক্ষ্যে মাঠ কর্মকর্তাদের (আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্ত, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা) নির্বাচনে করণীয় ও বর্জনীয় বার্তা দিতে গত সোমবার রাতে নির্বাচন কমিশন অনলাইনে বৈঠক ডাকে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসিরউদ্দিনের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। অভিযোগ পাওয়া গেছে, ইসির মাঠ কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ এ বৈঠকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। সিইসি ও কমিশনারগণ শুধু নিজেরা কথা বলেন। নির্বাচনী কর্মকর্তাদের দায়িত্বে শৈথিলতা পেলে ব্যবস্থা নেওয়া হবে এমন কঠোর হুশিয়ারি উচ্চারণ করা হয়।

কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেন, নির্বাচন কমিশনের বিগত সময়ের কার্যক্রমে হারানো ইমেজ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পুনরুদ্ধার করতে হবে। কোন ধরনের অনিয়ম সহ্য করা হবে। কেউ কোন অনিয়মের সাথে জড়িত হলে প্রমাণ পেলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এমনকি পরবর্তীতে আর কোন দায়িত্বে অনিয়মকারী কর্মকর্তাকে রাখা হবে না।

প্রধান বিচারপতির সাথে সিইসির সাক্ষাত :

গতকাল বেলা ১টার দিকে সুপ্রিমকোর্টে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সাথে সাক্ষাত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাছিরউদ্দিন। প্রায় এক ঘন্টা সাক্ষাত শেষে সিইসি বলেন, ‘উনি (প্রধান বিচারপতি) আর তো থাকছেন না, এই মাসে উনি চলে (অবসরে) যাবেন। উই হ্যাভ ওয়াক টুগেদার, একসাথে কাজ করেছি। সে জন্যে উনার সাথে বিদায়ী সাক্ষাৎ করতে এসছি। অন্য কোনো বিষয় নেই।’ বাগেরহাটের সীমানা নির্ধারণ নিয়ে আপিল বিভাগে একটি মামলা বিচারাধীন, এ অবস্থায় প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করা যায় কি না, এক সাংবাদিকের এই প্রশ্নে সিইসি বলেন, ‘মামলা নিয়ে কোনো কথা হয়নি।’

সাংবাদিকরা সিইসির কাছে জানতে চান, জাতীয় নির্বাচনের জন্য প্রধান বিচারপতির কাছে সহযোগিতা চেয়েছেন কি না? জবাবে সিইসি নাসির উদ্দিন বলেন, ‘ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি, যাতে উনারা ডেপ্লয় করবেন আমাদের শিডিউল ঘোষণার সাথে সাথে, এই কাজটা যাতে ত্বরান্বিত করেন উনি; সেটা উনাকে রিকোয়েস্ট করেছি।’ প্রধান বিচারপতি কি আপনাকে আশ্বস্ত করেছেন? এ প্রশ্নে সিইসি বলেন, ‘উনি জাস্ট ওই ইলেকটোরাল ইনকোয়ারি কমিটিতে যে লোকজন দেওয়ার কথা আছে, ডেপ্লয়মেন্ট আছে, সে বিষয়ে ব্যবস্থা নিচ্ছেন এবং নেবেন। কোনো অসুবিধা হবে না, এইটা নিশ্চিত করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments