রাজধানীর দক্ষিণ বনশ্রীতে ফাতেমা আক্তার লিলি (১৭) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৩টার মধ্যে দক্ষিণ বনশ্রীর প্রধান সড়কের ‘প্রীতম ভিলা’ নামে একটি বাড়িতে এই ঘটনা ঘটে।ফাতেমা আক্তার লিলি (১৭) দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম জানিয়েছেন, জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। তবে হত্যার কারণ সম্পর্কে এখনও কিছু নিশ্চিত হতে পারিনি।
খিলগাঁও থানা সূত্রে জানা গেছে, ফাতেমা আক্তার পরিবারের সাথে দক্ষিণ বনশ্রীর ওই বাসায় থাকতেন। দুই দিন আগে তার মা-বাবা হবিগঞ্জে গ্রামের বাড়িতে যান। ঢাকায় তিনি ও তার বোন ছিলেন।বিকেলে ফাতেমার বোন বাসার বাইরে যান। ফিরে এসে ফাতেমার গলাকাটা মরদেহ দেখতে পান। পরে ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেওয়া হয়।
প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে এটি হত্যাকাÐ। ওসি শফিকুল ইসলাম বলেন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক দল এসেছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। কে বা কারা এবং কেন এ হত্যা সংঘটিত করেছে সেসব বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।



