রাজশাহীতে বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় কর্মকর্তাকে কুপিয়ে জখম

রাজশাহী শহরের মহিষবাথান এলাকায় বাড়ি নির্মাণ করতে চাঁদা না দেওয়ায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ঢাকার সহকারী পরিচালক ইসরাফিল হককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। রবিবার সন্ধ্যার এ ঘটনায় আহত কর্মকর্তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৯ মার্চ) দুপুরে রামেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে আত্মীয়-স্বজনের সহযোগিতায় তিনি সাংবিদকদের সাথে কথা বলেন।

ইসরাফিল হক বলেন, প্রায় দুই মাস আগে তিনি শহরের মহিষবাথান এলাকায় নিজের তিন কাঠা জমিতে বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। শুরু থেকেই স্থানীয় মারুফ হোসেন ও মিমসহ কয়েক ব্যক্তি বিভিন্ন অজুহাতে চাঁদা দাবি করে আসছিল। কখনো বালু-পাথর সরবরাহের কথা বলে, কখনো বাড়ির পাশে জমি রাখা নিয়ে, কখনো ঠিকাদারি বা রাস্তা ব্যবহারের কথা বলে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। নিরাপত্তাহীনতার কারণে ইতোপূর্বে তিনি কিছু টাকা তাদের দিয়েছেনও।

তিনি বলেন, তিনি সরকারি কর্মকর্তা। বাড়ি নির্মাণের জন্য ছুটিতে আসলে আবারো চাঁদা দাবি করা হয়। চাঁদা না পেয়ে ইফতারের আগে প্রায় ২৫ জনের একটি দল তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার চান।’

নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী থানায় মামলা করেছেন। এজাহারে মারুফ হোসেন, মিম, তৌকির, নাহিদ, মাহিন, ইঞ্জিনিয়ার নাবিল ওরফে রিপনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করা হয়েছে।’

ওসি বলেন, ‘পাশে জমি রাখা নিয়ে ঝামেলার বিষয়টি জানি। এলাকার মুরুব্বি এবং পুলিশও সমাধানের চেষ্টা করেছে। রবিবার বিকেলেও ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। পুলিশ চলে আসার পর হামলার ঘটনা ঘটেছে। মামলায় চাঁদা দাবির কথাও রয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হব। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

অভিযুক্ত মারুফ হোসেনের মতামতের জন্য যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments