রংপুরে ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

রংপুর নগরী থেকে ধর্ষণ মামলার প্রধান আসামী নাইম ইসলামকে (৩০) গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল পৌণে ৩টায় নগরীর পীরজাবাদ রহমতপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। নাইম ইসলাম জয়পুরহাট জেলা সদরের কোমরপুর গ্রামের আলম হোসেনের ছেলে। শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন, র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
তিনি জানান, ভুক্তভোগী নবম শ্রেণির ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার সময় প্রেম নিবেদন করতো নাইম ইসলাম। প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় চলতি বছরের ৪ এপ্রিল সকালে ওই ছাত্রী প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হলে জয়পুরহাট জেলার চকবরকত ইউননিয়নের কদমতলী এলাকা থেকে তাকে জোরপূর্বক অপহরণ করে সিএনজিতে করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় নাইম। এ ঘটনায় ৯ এপ্রিল ভুক্তভোগী ছাত্রীর বাবা জয়পুরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে র‍্যাব গোপন সংবাদের ভিত্তিতে রংপুর নগরী থেকে নাইমসহ অপহৃত ছাত্রীকে উদ্ধার করে।    
র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, আসামী নাইমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। যেন কোন ধরনের অপরাধ দমনে র‍্যাব মাঠে কাজ করছে। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments