সিমেন্টের দোকানে পেট্রোল-ডিজেল মজুদ

রংপুরে সিমেন্টের দোকানের আড়ালে অবৈধভাবে জ্বালানী তেল মজুদ করায় মাহিদুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়াও জব্দকৃত জ্বালানী তেল ইউপি মেম্বারের কাছে বিক্রি করা হয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে  মিঠাপুকুরের পায়রাবন্দের বিশ্বনাথপুর মহল্লার মোড়ে স্থাণীয় মাহিদুল ইসলামের মালিকানাধীন জেরিন ট্রেডার্স এবং তার বাড়িতে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমান টিম। পরে বাড়ির বিভিন্ন কক্ষ, সিড়ি, খাটের নীচে অভিযান চালিয়ে পাতিল, জারকিন ও ড্রামে মজুদ রাখা ২৫ লিটার পেট্রোল ও ৬০ লিটার ডিজেল জব্দ করে তারা। 

অবৈধ মুজদ করে বেশি দামে বিক্রির বিষয়ে মাহিদুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা  করেন ভ্রাম্যমান আদালতের বিচারক কাজী মোঃ শাহান। পরে জব্দকৃত পেট্রোল ও ডিজেল  স্থাণীয়  ইউপি মেম্বার রফিকুল ইসলামের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে ১০ হাজার ২৭৫ টাকাও সরকারি কোষাগারে জমা দেয়ার কথা জানায়  ভ্রাম্যমান আদালত।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যজিষ্ট্রেট কাজী মোঃ শাহান, ওই দোকানি সেখানে অবৈধভাবে জ্বালানী তেল মজুদ করে দ্বিগুন দামে বিক্রি করে আসছিলেন। আমরা তাকে জরিমানা করেছি ও জ্বালানী তেল জব্দ করে বিক্রি করার পর সরকারি কোষাগারে জমা দিয়েছি। তিনি বলেন, জ্বালানী তেল মজুদ ওজনে কম দেয়া এবং বিতরণ ও সরবরাহে অব্যবস্থাপনা ও অনিয়মের বিরুদ্ধে  অভিযান অব্যাহত থাকার কথাও জানান তিনি।

 স্থানীয় বাসিন্দা ছামিউল ইসলাম, আব্দুল হাকিমসহ একাধিক এলাকাবাসি জানান, প্রশাসন জব্দ করে জ্বালানী তেলগুলো মেম্বারের কাছে একবারে বিক্রি করে দিয়েছেন।  যদিও তাকে নির্দেশ দেয়া হয়েছে সরকার নির্ধারিত মূল্যে। কিন্তু উনি যখন বিক্রি করবেন তখন তো প্রশাসন সেখানে থাকবে না। আবার উনি যে বেশি দামে বিক্রি করবেন না, বা আবারও মজুদদারকেই দিবেন না তার কি গ্যারান্টি আছে। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments