রংপুরে ‘টেকসই কৃষি ব্যবসা সম্প্রসারণ’ শীর্ষক কর্মশালা

উত্তম কৃষি চর্চার উপর গুরুত্বারোপ করে রংপুরে ‘টেকসই কৃষি ব্যবসা সম্প্রসারণ’ শীর্ষক কর্মশালা হয়েছে।

সোমবার (১১ মে) দুপুরে নগরীর দর্শনা টার্ক মিলনায়তনে এতে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের অতিরিক্ত উপ-পরিচালক মাহমুদা খাতুন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুর মেট্রোপলিটন কৃষি কর্মকর্তা শায়লা আফরোজ সেতু, ব্র্যাক সীড এন্ড এগ্রো এন্টার প্রাইজের ম্যানেজার এসএম মোস্তাফিজুর রহমান, এজিএম এমএ মনসুর লিয়ন ও রিজিয়নাল সেলস ম্যানেজার রশিদুল ইসলাম।

কর্মশালায় পরিকল্পিত ফসল উৎপাদন, ভাল বীজ ব্যবহার, উত্তম কৃষি চর্চা, সার ব্যবস্থাপনা, বালাইনাশক ব্যবহারসহ আধুনিক কৃষি প্রযুক্তি নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় বক্তারা বলেন, বাংলাদেশ খাদ্যে সয়ংসম্পূর্ণ হলেও এখানকার উৎপাদিত কৃষি পণ্য খুব একটা বিদেশে রপ্তানী হয় না। এর মূল কারণ হলো উত্তম কৃষি চর্চা না থাকা। উত্তম কৃষি চর্চার মাধ্যমে বিষমুক্ত উপায়ে ফসল উৎপাদন করা সম্ভব হবে। এতে করে উৎপাদন খরচ কমবে, ভোক্তারা বিষমুক্ত খাদ্য পাবে এবং বিদেশে তা রপ্তানী করে প্রচুর পরিমান বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে।

এছাড়া ফসল উৎপাদনে পরিকল্পনা থাকায় অত্যাধিক সার ও পানির ব্যবহার করা হচ্ছে। অবাধে কীটনাশক ব্যবহার করায় ক্ষতিকর কীটপতঙ্গের সাথে উপকারী কীটপতঙ্গ মারা যাচ্ছে। এজন্য প্রতিটি কৃষকের কাছে আধুনিক কৃষি প্রযুক্তি পৌঁছে দিতে হবে।

ব্র্যাক সীড এন্ড এগ্রো এন্টার প্রাইজের আয়োজনে এতে রংপুরের প্রায় ৩’শ বীজ ডিলার ও খুচরা বিক্রেতা অংশ নেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments