অলিম্পিক ডে-২০২৬ উদযাপন, বর্ণাঢ্য র‍্যালি

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশে উদযাপিত হয়েছে ‘অলিম্পিক ডে-২০২৬’। এ উপলক্ষে শনিবার (২৭ জুন) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)-এর উদ্যোগে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহায়তায় রাজধানীতে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

সকাল ৭টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়াম থেকে র‍্যালিটি শুরু হয়ে এয়ারপোর্ট রোড ও স্টাফ রোড লেভেল ক্রসিং প্রদক্ষিণ করে পুনরায় আর্মি স্টেডিয়ামে এসে শেষ হয়।

র‍্যালির উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় তিনি বলেন, অলিম্পিকের মূল মূল্যবোধ—Excellence, Friendship এবং Respect—সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে। পাশাপাশি সুস্থ ও সক্রিয় জীবন গড়ে তুলতে সবাইকে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

এবারের অলিম্পিক ডে উদযাপনের প্রতিপাদ্য ছিল “You Can Do This, Let’s Move”। আয়োজকদের মতে, ক্রীড়াবিদসহ সব বয়সী মানুষকে শরীরচর্চা ও ক্রীড়া কার্যক্রমে উৎসাহিত করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

র‍্যালি শেষে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে একটি মনোজ্ঞ ক্রীড়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরে সেনাবাহিনী প্রধান অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন।

কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি দেশের আরও সাতটি বিভাগীয় শহরেও অলিম্পিক ডে উপলক্ষে র‍্যালি ও বিভিন্ন ক্রীড়া কর্মসূচির আয়োজন করা হয়।

এদিনের র‍্যালিতে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ, প্রশিক্ষক, সংগঠক, অলিম্পিয়ান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তারা, সামরিক ও বেসামরিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, ক্রীড়াপ্রেমী মানুষ ও গণমাধ্যমকর্মীসহ ১ হাজার ৫০০-এর বেশি ব্যক্তি অংশ নেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন দেশের মানুষের মধ্যে খেলাধুলা ও স্বাস্থ্যকর জীবনধারার প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তুলবে এবং অলিম্পিক আন্দোলনের আদর্শকে সমাজে আরও বিস্তৃত করবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments