রাজশাহীতে ৪৮২ মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি

২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৪৮২ জন মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীর প্রত্যককে ৫ হাজার টাকা করে মোট ২৪ লাখ ১০ হাজার টাকার বৃত্তি প্রদান করেছে রাজশাহী জেলা পরিষদ। শনিবার (১১ জুলাই) দুপুরে নগরীর মনিবাজারস্থ জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভ‚মি মন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি শিক্ষার্থীদের হাতে এই চেক তুলে দেন।

এসময় ভূমি মন্ত্রী বলেন, ‘শিক্ষাই জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান শক্তি। কিন্তু আর্থিক সংকটে অনেক মেধাবীর শিক্ষাজীবন অনিশ্চয়তায় পড়ে। সেই বাস্তবতায় মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষার পথ সুগম করতে সরকার বৃত্তি ও আর্থিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে। শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যতের বিনিয়োগ।’

রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শফিকুল হক মিলন এমপি, নজরুল ইসলাম এমপি, রাসিকের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাসিকের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান, জেলা পুলিশ সুপার মোঃ নাঈমুল হাছান ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা।

অনুষ্ঠানে জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. আল আমীন মল্লিক, উপ-সহকারী প্রকৌশলী একেএম আনোয়ার হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে এরশাদ আলী ঈশা বলেন, রাজশাহী জেলা পরিষদ ভবিষ্যতেও মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে থাকবে এবং শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত রাখবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments