শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রংপুরে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগ এবং ঢাকায় এইচএসসি পরীক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।

বুধবার দুপুরে পরীক্ষা শেষে নগরীর পাবলিক লাইব্রেরি মাঠে জড়ো হন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার সামনে গিয়ে অবস্থান নেয়।

পরে পরীক্ষার্থীদের চার সদস্যের একটি প্রতিনিধিদল থানায় গিয়ে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন এবং ঢাকায় পরীক্ষার্থীদের ওপর লাঠিচার্জে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে একটি অভিযোগপত্র জমা দেয়।

সমাবেশে বক্তারা বলেন, দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যে অনেক পরীক্ষার্থী কোমর বা হাঁটুসমান পানি পেরিয়ে পরীক্ষাকেন্দ্রে যেতে বাধ্য হয়েছেন। এমন পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত করা যেত বলে তাদের দাবি। তারা আরও অভিযোগ করেন, শিক্ষামন্ত্রীর ঘোষণার পরও সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

ঢাকায় আন্দোলনরত পরীক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের নিন্দা জানিয়ে বক্তারা বলেন, পরীক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ অনাকাঙ্ক্ষিত। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

পরীক্ষার্থীদের অভিযোগ, চলতি এইচএসসি পরীক্ষার বহুনির্বাচনী প্রশ্নের ধরনও আগের বছরের তুলনায় অনেক বেশি কঠিন হয়েছে, ফলে শিক্ষার্থীরা প্রত্যাশিতভাবে উত্তর দিতে পারেননি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments