সাইবার নিরাপত্তা ও দেশীয় প্রযুক্তি উদ্ভাবনে জোর দিলেন প্রতিরক্ষা উপদেষ্টা

দেশের সাইবার সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণাভিত্তিক সমাধান তৈরিতে আরও গতি আনার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।

গতকাল সোমবার রাজধানীর মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) পরিদর্শনকালে তিনি বলেন, বর্তমান বিশ্বে জাতীয় নিরাপত্তার ধারণা শুধু ভৌগোলিক সীমার মধ্যে সীমাবদ্ধ নয়। তথ্য, যোগাযোগব্যবস্থা ও গুরুত্বপূর্ণ ডিজিটাল অবকাঠামোর সুরক্ষাও এখন নিরাপত্তার অপরিহার্য অংশ।

এর আগে সকাল ১০টায় এমআইএসটিতে প্রতিরক্ষা উপদেষ্টা পৌঁছালে প্রতিষ্ঠানটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান তাকে স্বাগত জানান। এ সময় প্রতিরক্ষা উপদেষ্টা এমআইএসটির শিক্ষা কার্যক্রম, সাইবার নিরাপত্তা সক্ষমতা, গবেষণা, পেটেন্ট ও প্রযুক্তিগত উদ্ভাবন কার্যক্রম সম্পর্কে অবহিত হন।

পরিদর্শনের শুরুতে তিনি এমআইএসটির সাইবার রেঞ্জ পরিদর্শন করেন। সেখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান সাইবার রেঞ্জের সক্ষমতা, প্রশিক্ষণ কার্যক্রম, গবেষণার সুযোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, সাইবার নিরাপত্তায় দক্ষ জনবল তৈরির পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি সংস্থা ও দেশীয় প্রযুক্তি খাতের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে এমআইএসটির মতো প্রযুক্তিনির্ভর শিক্ষা প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পরিদর্শনকালে ড. এ কে এম শামছুল ইসলাম এমআইএসটির উদ্ভাবনী দল ম্যাভিরভের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। দলের সদস্যরা তাদের প্রযুক্তিগত সক্ষমতা, উদ্ভাবনী কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তাঁকে অবহিত করেন।

পরে এমআইএসটির গবেষণা ও উন্নয়ন শাখা পেটেন্ট ও উদ্ভাবন কার্যক্রম উপস্থাপন করে। এতে প্রতিষ্ঠানটির শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রযুক্তি, গবেষণালব্ধ ধারণা এবং বাস্তব প্রয়োগযোগ্য বিভিন্ন প্রযুক্তিগত সমাধান তুলে ধরা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments