পিমা এসোসিয়েটসের এমডির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সুনাম ক্ষুণ্নের চেষ্টা: দেলোয়ার হোসেন দুলাল

পিমা এসোসিয়েটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেলোয়ার হোসেন দুলালের বিরুদ্ধে একটি সংঘবদ্ধ চক্র অপপ্রচারে লিপ্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। গণমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন এবং ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন তিনি।

এ ধরনের অপপ্রচার থেকে রেহাই পেতে সরকারের সংশ্লিষ্ট দপ্তর এবং আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন দেলোয়ার হোসেন দুলাল।

তিনি জানান, সম্প্রতি একটি অনলাইন পোর্টালে ‘স্বাস্থ্যে আউটসোর্সিং কর্মী নিয়োগে ঘুষের সিন্ডিকেট’ শিরোনামে তার সম্পর্কে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। ওই প্রতিবেদনে প্রকাশিত তথ্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি।

দেলোয়ার হোসেন দুলাল বলেন, পিমা এসোসিয়েটস লিমিটেড দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটি জনবল সরবরাহের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধিমালা অনুসরণ করে থাকে। কোনো ধরনের আর্থিক লেনদেনের মাধ্যমে কাজ নেওয়ার প্রয়োজন পিমা এসোসিয়েটসের নেই বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, আউটসোর্সিং নীতিমালা এবং সরকারি ক্রয় বিধিমালার (পিপিআর) সংশ্লিষ্ট ধারাগুলো অনুসরণ করেই জনবল সরবরাহ করা হয়। পূর্বে কর্মরত কিছু অসাধু ব্যক্তি, যাদের কর্মকাণ্ডে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, তাদের পরিবর্তে যোগ্য ও দক্ষ জনবল নিয়োগ দেওয়ায় একটি মহল ক্ষুব্ধ হয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছে।

তিনি প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তার বিরুদ্ধে অপপ্রচারে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments