সময়মতো পদক্ষেপ না নেওয়ায় শিল্পে গ্যাস সংকট

সংকট নিরসনের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী

  • পুরোপুরি বন্ধ ও আংশিক উৎপাদনে থাকা কারখানার তথ্য চেয়েছে সরকার
  • সমস্যা সমাধানে সরকারের আন্তরিকতায় আশাবাদী উদ্যোক্তারা: বিটিএমএ সভাপতি
  • কারখানা চালাতে সিএনজি স্টেশন থেকে গ্যাস চায় বিজিএমইএ ও বিকেএমইএ

দেশের শিল্প খাতে চলমান গ্যাস সংকটসহ তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের বিভিন্ন সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে কার্যকর সিদ্ধান্ত নিতে আগামী এক সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরবর্তী বৈঠক আয়োজনের নির্দেশও দিয়েছেন তিনি।

সচিবালয়ে টেক্সটাইল শিল্পের সমস্যা সমাধানে গঠিত উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় কমিটির প্রথম সভায় এসব বিষয়ে আলোচনা হয়। সভা শেষে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, সময়মতো সিদ্ধান্ত না নেওয়ার কারণেই শিল্প খাতে গ্যাস সংকটসহ বর্তমানে নানা সমস্যা তৈরি হয়েছে। তবে এসব সমস্যা সমাধানে সরকারের আন্তরিকতায় উদ্যোক্তারা আশাবাদী। টেক্সটাইল খাতের বিদ্যমান সংকট নিরসনে সরকারের আন্তরিকতায় দেশের ব্যবসায়ীরা উদ্যোক্তা হিসেবে উৎসাহিত বোধ করছেন।

বিটিএমএ সভাপতি বলেন, গত ১৭ বছরে এ ধরনের সময়োপযোগী উদ্যোগ নেওয়া হলে শিল্প খাতের বর্তমান দুরবস্থা তৈরি হতো না। তার ভাষ্য, বর্তমান প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন। বিদ্যমান অবস্থায় সরকারের যে মনোযোগ পাওয়া যাচ্ছে, তা গত ১৭ বছর পাওয়া গেলে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হতো না।

বৈঠকে শিল্প খাতের গ্যাস সংকটকে বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি টেক্সটাইল শিল্পের অন্যান্য সমস্যার কথাও তুলে ধরেন ব্যবসায়ীরা। পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া কিংবা আংশিক ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর কোথায় কী ধরনের সহায়তা ও সুযোগ-সুবিধা প্রয়োজন, তা চিহ্নিত করতে উদ্যোক্তাদের কাছ থেকে বিস্তারিত প্রতিবেদন চাওয়া হয়েছে।

সরকারের গঠিত উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় কমিটির সভায় টেক্সটাইল খাতের মূল সমস্যা ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন শওকত আজিজ রাসেল। পরে কমিটির সদস্য এবং বিটিএমএর প্রতিনিধিদের মধ্যে এসব সমস্যা সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের সমস্যাগুলো সম্পর্কে অবগত এবং এগুলো সমাধানে আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ। এ কারণেই দ্রুত সমাধানের প্রস্তাব তৈরির জন্য উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে।

এদিকে কারখানা চালু রাখতে সিএনজি স্টেশন থেকে গ্যাস সরবরাহের সুযোগ চেয়েছে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)। গ্যাস সংকটের কারণে যেসব কারখানা পুরোপুরি বন্ধ বা আংশিক উৎপাদনে রয়েছে, তাদের পরিস্থিতি বিবেচনায় নিয়ে জরুরি সহায়তার দাবি জানিয়েছেন উদ্যোক্তারা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments