লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে

চেক ডিজঅনার মামলায় দণ্ডপ্রাপ্ত লোকসংগীত শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক মুজিব পরদেশীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালে ইদ্রিস আলী বিশ্বাস নামে এক ব্যক্তি মাগুরার আদালতে মুজিব পরদেশীর বিরুদ্ধে ১০ লাখ টাকার চেক ডিজঅনারের অভিযোগে মামলা করেন। মামলার বিচার শেষে ২০২৩ সালের ১৫ মার্চ মাগুরার দ্বিতীয় যুগ্ম জেলা ও দায়রা জজ মুহাম্মদ আনোয়ার ছাদাত তাকে এক বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ড দেন।

রায় ঘোষণার পরও মুজিব পরদেশী আদালতে আত্মসমর্পণ না করায় তাকে পলাতক ঘোষণা করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

ওই পরোয়ানার ভিত্তিতে সোমবার রাজধানীর উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পরে মঙ্গলবার তাকে ঢাকার আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ।

প্রসিকিউশন বিভাগের আইনজীবী এসআই হেলাল উদ্দিন গণমাধ্যমকে জানান, আদালতে আসামিকে হাজির করার পর তাকে কারাগারে পাঠানোর আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় মুজিব পরদেশীর পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না।

শুনানিতে বাদীপক্ষের আইনজীবী সফিকুল ইসলাম জামিনের বিরোধিতা করে বলেন, মামলার বিষয়ে অবগত থাকা সত্ত্বেও আসামি দীর্ঘদিন পলাতক ছিলেন। সম্প্রতি পুলিশ তাকে গ্রেফতার করেছে। এ অবস্থায় জামিন দিলে বাদীপক্ষ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আবেদন জানানো হয়।

শুনানি শেষে আদালত মুজিব পরদেশীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments