রাজশাহীতে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা

রাজশাহীতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. ফারহানা হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

আদালত সূত্রে জানা যায়, বিএসটিআইয়ের গুণগত মানসনদ গ্রহণ না করে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে এবং নন-ফুডগ্রেড উপাদান ব্যবহার করে ‘ডেকোরেটেড কেক’ (জন্মদিনের কেক) উৎপাদন ও বিক্রি করায় বিসিক শিল্পনগরী এলাকায় অবস্থিত রোজা বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে প্রতিষ্ঠানটির উৎপাদন ও বিক্রয় কার্যক্রম পরিদর্শন করা হয় এবং খাদ্যপণ্যের গুণগত মান ও নিরাপদ উৎপাদন নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং মানসম্মত খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে বিএসটিআইয়ের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments