নোয়াখালীতে ‘ট্রিপল মার্ডার’ মামলায় ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

বহুল আলোচিত নোয়াখালী সরকারি কলেজের পুরাতন ক্যাম্পাস সংলগ্ন এলাকায় তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়েরকৃত (‘ট্রিপল মার্ডার’) মামলার তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত।

একই সঙ্গে আদালত ফাঁসির দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরে এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রবিবার দুপুরে নোয়াখালীর বিশেষ জজ আদালতের বিচারক মো.শওকত আলী এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, বেগমগঞ্জ উপজেলার অনন্তপুর গ্রামের কুদরত উল্যাহর ছেলে ওমর নাসির সাজু (৩২), ওমর শরীফ সুলতান (২৫) এবং নোয়াখালী পৌরসভার শান্তিনগর এলাকার তোফায়েল আহমদের ছেলে মো. সৌরভ (২৭)।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, বেগমগঞ্জ উপজেলার অনন্তপুর গ্রামের মৃত মফিজ উল্যাহর ছেলে কুদরত উল্যাহ (৬৫), একই এলাকার নুরুল ইসলাম ওরফে ফারুক মুহুরীর ছেলে ফিরোজ মাহমুদ বাপ্পি (২৭) ও মোহাম্মদ উল্যাহর ছেলে হারুনুর রশীদ বাবুল (৪৫)।

খালাসপ্রাপ্ত আসামিরা হলেন, অনন্তপুর গ্রামের নুরুল ইসলাম ওরফে ফারুক মুহুরীর ছেলে ফয়সাল মাহমুদ রাব্বি (৩০) ও একই এলাকার বাবুল মিয়ার ছেলে মো. মামুন (৩৩)।

রায় ঘোষণা কালে যাবজ্জীবন দন্ডিত আসামি ফিরোজ আলম বাপ্পী উপস্থিত ছিলেন। অপর পাঁচ আসামি পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২১ মে দুপুরে সদর উপজেলার পুরাতন নোয়াখালী সরকারি কলেজ সংলগ্ন এলাকার একটি পুকুরে কুকুরকে গোসল করানোকে কেন্দ্র করে স্থানীয় অনন্তপুর গ্রামের মো. সৌরভের সঙ্গে রাজীবের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

এ নিয়ে ওইদিন সন্ধ্যার পর স্থানীয়ভাবে শালিস বৈঠক হওয়ার কথা ছিল। সন্ধ্যা ৭টার দিকে রাজিব ও তার দুই বন্ধু ইয়াছিন ও ওয়াসিম শালিসে পৌঁছলে পূর্বপরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে এজাহারভুক্ত আসামিরা তাদের ওপর হামলা চালায়।

একপর্যায়ে আসামি সাজু, সৌরভ ও সুলতান এলোপাতাড়ি গুলি ছুড়লে ঘটনাস্থলে রাজিব নিহত হন এবং ওয়াসিম ও ইয়াছিন গুরুতর আহত হন। পরে আহত ওয়াসিম ও ইয়াছিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা যান।

এ ঘটনায় নিহত রাজিবের মা কামরুন নাহার ছবি বাদী হয়ে আটজনকে এজাহারভূক্ত আসামি করে সুধারাম মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments