নৌযান শুমারি ২০২৬ উপলক্ষে নোয়াখালীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। নৌযানের সঠিক তথ্য সংগ্রহ, নিবন্ধন ও শুমারির গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নোয়াখালী কার্যালয় এ শোভাযাত্রা আয়োজন করে।
বুধবার বেলা ১১ টায় আয়োজিত শোভাযাত্রাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রাটি শুভ উদ্বোধন করেন নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।
এতে অংশ নেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো. জান্নাতুল বাকী,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আহমেদ পেয়ার সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নৌযান মালিক-শ্রমিক, সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ।



