ধানক্ষেতে মানুষের খণ্ডিত পা

কুড়িগ্রামের নাগেশ্বরীতে একটি ধানক্ষেত থেকে মানুষের শরীরের খণ্ডিত একটি পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াটারী এলাকার সড়কের পাশের একটি ধানক্ষেত থেকে হাঁটুর নিচের অংশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে কয়েকজন পথচারী সড়কের পাশের ধানক্ষেতে মানুষের একটি খণ্ডিত পা পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে খণ্ডিত পাটি উদ্ধার করে। এ সময় পায়ের পাশে রক্তমাখা একটি পলিথিনের ব্যাগও পড়ে থাকতে দেখা যায়।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক প্রধান বলেন, সকাল সাড়ে ৭টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মানুষের একটি খণ্ডিত পা উদ্ধার করা হয়েছে। এটি কার শরীরের অংশ এবং কীভাবে সেখানে এসেছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, খণ্ডিত পাটি কোথা থেকে এসেছে এবং এর সঙ্গে কোনো অপরাধের যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ওই এলাকার নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments