কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

কুড়িগ্রামের কচাকাটায় ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ১১টা ২৫ মিনিটের দিকে কচাকাটা থানার কেদার ইউনিয়নের কলেজমোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—মো. শাহজালাল বাবু (২৯) ও মো. জোবায়ের আহমেদ মিঠু (২১)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কচাকাটা থানার একটি দল কলেজমোড় এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক পরিবহন ও ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই দুই যুবককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিমতানুর রহমান, পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কচাকাটা থানার একটি চৌকস দল অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে।

তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কচাকাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে জেলা পুলিশের অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।

মাদক নির্মূলে পুলিশকে সহযোগিতা করতে জেলার সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান অতিরিক্ত পুলিশ সুপার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments