রংপুরে ট্রাকের চাপায় জনস্বাস্থ্য প্রকৌশলী নিহত

রংপুরে ট্রাকের চাপায় দিলওয়ার হোসেন (৪৮) নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর কেল্লাবন্দ এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দিলওয়ার হোসেন রংপুর সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি নাজমুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রকৌশলী দিলওয়ার হোসেন মোটরসাইকেলে করে সিও বাজারের কার্যালয়ের দিকে যাচ্ছিলেন। পথে কেল্লাবন্দ এলাকায় পৌঁছালে পেছন থেকে সৈয়দপুরগামী একটি ট্রাক তার মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে গেলে ট্রাকটি তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি নাজমুল কাদের বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে রংপুর-দিনাজপুর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments