রংপুরে ৬ হাজার ৩৯০ পিস ইয়াবা উদ্ধার

রংপুর নগরীর পীরজাবাদ দরগাপাড়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৬ হাজার ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‍্যাব-১৩। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে র‍্যাব-১৩, রংপুরের সিপিএসসি-এর একটি আভিযানিক দল নগরীর কোতোয়ালি থানাধীন সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের পীরজাবাদ দরগাপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় ৬ হাজার ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

রংপুর র‍্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments