ফুলবাড়ীতে বুদ্ধিপ্রতিবন্ধী নারী ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২৫ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে শাহজালাল মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর দুপুরে খাওয়াদাওয়া শেষে ওই নারী নিজ বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় একই এলাকার আহসান আলীর ছেলে শাহজালাল মিয়া তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান।

ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা শুরু হলে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। তবে তা ব্যর্থ হলে ভুক্তভোগী নারী ১৫ সেপ্টেম্বর ফুলবাড়ী থানায় মামলা করেন।

মামলার পর মঙ্গলবার সকালে ফুলবাড়ী থানার পুলিশ অভিযান চালিয়ে উপজেলার পূর্ব ধনিরাম গ্রাম থেকে শাহজালাল মিয়াকে গ্রেপ্তার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল আউয়াল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম বলেন, ভুক্তভোগী নারী থানায় মামলা করার পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী নারীকে চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য কুড়িগ্রামে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments