রাজনৈতিক আশ্রয়ে কিশোর গ্যাং ও মাদক মাথাচাড়া দিয়েছে- মোহাম্মদ শাহজাহান এমপি

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী -৪ সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান বলেন, আমাদের এই অঞ্চলে আগে এভাবে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব ছিল না। যে দিন থেকে নোংরা রাজনৈতিক সংস্কৃতি এবং ভোটকেন্দ্র দখলের রাজনীতির শুরু হয়েছে, সেদিন থেকে সমাজে কিশোর গ্যাংয়ের মতো অপরাধী চক্রের জন্ম হয়েছে।

তিনি বলেন, সংকীর্ণ স্বার্থের কারণেই অপরাধীরা আশ্রয়-প্রশ্রয় পেয়েছে বলে সমাজে কিশোর গ্যাংয়ের গুরুত্ব ও দাপট বৃদ্ধি পেয়েছে এবং মাদকের বিস্তার ঘটেছে ।

রবিবার বিকলে সদর উপজেলা অডিটোরিয়ামে মাদক ও কিশোর গ্যাং নির্মূল কমিটির এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।

এ এলাকা থেকে কিশোর গ্যাং, মাদক ও ইভটিজিং নির্মূলে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহŸান জানিয়ে মোহাম্মদ শাহজাহান বলেন,মাদক ও কিশোর গ্যাং আজ আমাদের জাতির জন্য বড় ক্ষতিকর বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, তবে এদের নির্মূল করা অসম্ভব কিছু নয়। অবহেলা করে যদিআমরা ছেড়ে দিই, তবে এই সমস্যার কোনোদিন সমাধান হবে না।

তিনি বলেন, কে চোর, কে ডাকাত, কে ভালো আর কে মন্দ,রাজনৈতিক কারণে আমরা আজ সেটা ভুলে যাই। আমরা শুধু ভাবি, ভোটকেন্দ্রে আমার পক্ষে কে ভোটের সংখ্যা বাড়াতে পারবে, কে জাল ভোট দিতে পারবে । এই সংকীর্ণ স্বার্থের কারণেই অপরাধীরা প্রশ্রয় পেয়েছে।

সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হোমায়রা ইসলামের সভাপতিত্বে ছিলেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনেওয়াজ তানভীর.সুধারাম মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, শহর বিএনপির সাবেক সভাপতি আবু নাসের, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন , জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান ও জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাবের আহমেদ প্রমুখ বক্তব রাখেন।

এ ছাড়া মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments