নোয়াখালীর সেনবাগ পৌর শহরে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সেনবাগ ইসলামিয়া একাডেমির শিক্ষার্থীদের জন্য একটি ল্যাপটপ প্রদান করেছেন প্রবাসী ব্যবসায়ী ও সেনবাগ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক চাঁদন হোসেন রাজু।
মঙ্গলবার সকালে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে ল্যাপটপটি হস্তান্তর করেন তিনি। শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি শিক্ষায় আগ্রহী করে তোলা এবং আধুনিক শিক্ষার সুযোগ বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
প্রতিষ্ঠানটির আইসিটি ল্যাবের জন্য দেওয়া ল্যাপটপটি শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান অর্জনে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন মাদ্রাসা কর্তৃপক্ষ।
এ সময় সেনবাগ ইসলামিয়া একাডেমির কর্তৃপক্ষ ল্যাপটপ প্রদানের জন্য চাঁদন হোসেন রাজুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা জানান।



